রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংক-এসিই অটোস-এসিই ওয়ার্কশপের সমঝোতা চুক্তি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৩ পিএম   (ভিজিট : ২১২)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এসিই অটোস এবং এসিই ওয়ার্কশপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসিই অটোস এবং এসিই ওয়ার্কশপ বাংলাদেশের অন্যতম গাড়ি আমদানিকারক এবং আধুনিক মোটর ওয়ার্কশপ। এই সমঝোতা স্মারক অনুযায়ি মিডল্যান্ড ব্যাংকের ভিসা ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা এসিই অটোস এবং এসিই ওয়ার্কশপ থেকে বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন।
 
মিডল্যান্ড ব্যাংকের ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীরা এসিই অটোস আউটলেট থেকে গাড়ি কেনার উপর ২৫ হাজার টাকা এবং গাড়ি সার্ভিসিং ফিতে এসিই ওয়ার্কশপ আউটলেট থেকে ১০ শতাংশ ছাড় পাবেন। মিডল্যান্ড ব্যাংকের গোল্ড ক্রেডিট কার্ড, ডেবিট এবং প্রিপেইড কার্ডধারীরা গাড়ি সার্ভিসিং ফিতে এসিই ওয়ার্কশপ আউটলেট থেকে ৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়াও মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা এসিই ওয়ার্কশপ থেকে সব পণ্য ক্রয় এবং পরিষেবার জন্য ছয় মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে এসিই অটোস এবং এসিই ওয়ার্কশপের চিফ অপারেটিং অফিসার সালেহ মুজতবা খালেদ এবং মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আক্তার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিই অটোস এবং এসিই ওয়ার্কশপের এজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং মো. রুবেলুজ্জামান এবং ডেপুটি ম্যানেজার, সেলস, অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট আবিদ হোসেন এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অফ কার্ড, মো. আবেদ-উর-রহমান, পিআরডি প্রধান মো. রাশাদুল আনোয়ার, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বিজ্ঞপ্তি

আ. দৈ./ কাশেম/রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝