রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংকে বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১০৯)
X

আধুনিক ও বৃহৎ পরিসরে ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি এর বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখা, পল্টন, ঢাকা নামে কার্যক্রম শুরু করেছে। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক    মোঃ শাহনেওয়াজ খান।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ এবং নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী।  

এসময় স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝