রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বেঙ্গল ব্যাংক এবং ইমার্জিং ক্রেডিট রেটিং লি. এর মধ্যে চুক্তি সই
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:২১ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৭:৩৩ পিএম  (ভিজিট : ১১৩)
X

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) এর মধ্যে গত রবিবার (১৮ মে ২০২৫) চুক্তি সই হয়েছে।
 
রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অয়োজিত অনুষ্ঠানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ইসিআরএল এর পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির প্রধান নির্বাহী আরিফুর রহমান, এফসিএ। 

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আনিসুর রহমান, এফসিএ। আর ইসিআরএল থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এন কে এ মোবিন, এফসিএ এবং অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. মামুন-উল-হক মুল্লিক। 

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝