রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংক ও ঢাকা ক্লাবের চুক্তি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি স্বাক্ষর করেছে পেশাজীবীদের সংগঠন ঢাকা ক্লাব লিমিটেড। সম্প্রতি ঢাকা ক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

 এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, ঢাকা উত্তরের রিজিওনাল হেড খাদেম মোহাম্মদ ইফতেখার ফাইসাল, পেরোল ব্যাংকিংয়ের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম এবং ঢাকা ক্লাব লিমেটেডের ফাইন্যান্স ডিরেক্টর মজিবুর রহমান প্রমুখ। 

চুক্তির আওতায় ঢাকা ক্লাবের কর্মকর্তাদের জন্য নিরবচ্ছিন্ন পেরোল ম্যানেজমেন্ট সল্যুশন সরবরাহ করবে প্রাইম ব্যাংক, ফলে এখন থেকে কর্মকর্তাদের মূল ধারার মাধ্যমে বেতন পরিশোধ করা হবে এবং তারা ব্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবেন। বিজ্ঞপ্তি

আ. দৈ./ কাশেম/রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝