রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে সাবেক কাউন্সিলরের হোটেলে হামলা, দুই সহোদয় আহত
মির্জা নাদিম, টঙ্গী(গাজীপুর) :
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:৪২ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৪:৪৮ পিএম  (ভিজিট : ২১৮)
X

গাজীপুর মহানগরের টঙ্গীর মরকুন টিএনটি বাজারে সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার মালিকানাধীন ‘কস্তুরী হোটেল’-এ দুর্বৃত্তদের হামলায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাত ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শুভ (২৯) ও শান্ত (২৪) দু’জনই গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে। তারা গোপালপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের দুই কর্মচারী শহিদুল ও তারেকের সঙ্গে কয়েকজন অজ্ঞাত যুবকের বাগবিতণ্ডা থেকে ঘটনার সূচনা। একপর্যায়ে ওই যুবকরা বাইরে থেকে আরও ১০-১৫ জনকে ডেকে এনে হোটেলে অতর্কিত হামলা চালায়। তারা ভাঙচুরের পাশাপাশি হোটেল মালিকের দুই ছেলে শফিকুল ইসলাম শুভ ও শহিদুল ইসলাম শান্ত -কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। প্রাথমিকভাবে আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,ঘটনার বিষয়ে আমরা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানা গেছে। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝