রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপদেষ্টাদের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X

সরকারি ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে উপদেষ্টা, মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫টি নতুন গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল। তবে বিষয়টি কমিটিতে উপস্থাপনের পর প্রস্তাবটি অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ওইদিন কমিটির আলোচনার জন্য তিনটি প্রস্তাব তালিকাভুক্ত ছিল। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপনই হয়নি, একটি অনুমোদিত হয়েছে এবং গাড়ি কেনার প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়েছে।

সরকারি খাতে ব্যয় কমানো এবং অগ্রাধিকারভিত্তিক খাতে অর্থ বরাদ্দ নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝