রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে প্রকাশ্য রং মিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা
নিলয়, সাভার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৭:৩১ পিএম   (ভিজিট : ২৪৩)
X

রাজধানী ঢাকার সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহিন (২৬) নামের এক  রং মিস্ত্রীকে প্রকাশ্য মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন পৌর এলাকার ব্যাংক কলোনির এমপির বাড়ির ঢাল নামক স্থানে  তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তের গুলিতে নিহত শাহিন ব্যাংক কলোনী মহল্লার বরুনের অটোমোবাইল ওয়ার্কশপে রং মিস্ত্রির কাজ করতো। রাত সোয়া ৯টার দিকে সে ব্যাংক কলোনী মহল্লার এমপির বাড়ি ঢাল নামক স্থান দিয়ে হেটে যাবার সময় শাহীনের মাথায় দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া  বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করে। এছাড়া এই ঘটনায় জড়িতদের আটকসহ হত্যাকান্ডের রহস্য জানতে পুলিশ কাজ শুরু করেছে জানিয়ে পুলিশ বলছে তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের সনাক্তে চেষ্টা চালাচ্ছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝