রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হেলাল উদ্দিন
মানুষ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে
মোহাম্মদ আলমগীর, হাটহাজারী, প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:৪২ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৫ ৯:৪৮ পিএম  (ভিজিট : ২০৩)
X

প্রত্যেক ছাত্র ছাত্রীকে ঠিকমতো পড়ালেখা করে সুন্দর জীবন গঠন করতে হবে ও বড় হয়ে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে এই কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।  সোমবার বিকালে  হাটহাজারী দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জানে আলম জিতু।এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর. উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আইয়ুব আলী বাবলু, ডাক্তার জামাল উদ্দিন, এডভোকেট মোহাম্মদ রিদুয়ান গনি,আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ কামাল উদদীন, ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বাদশা, 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান, শিক্ষক কামরুল ইসলাম, শিক্ষক বিভূতি-ভূষণ চক্রবর্তী, কুয়াইশ সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী আকবর সহ প্রমুখ। প্রধান অতিথি মীর হেলাল দলের সন্মান ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝