রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে বাকপ্রতিবন্ধী সরকারি কর্মচারীর লাশ উদ্ধার , শরীরে নির্যাতনের চিহ্ন
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:২৬ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৫ ৭:২৯ পিএম  (ভিজিট : ১৩৩)
X

গাজীপুরের টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় লিখন আক্তার (২৫) নামে এক সরকারি কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সমাজকল্যাণ অধিদপ্তরে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই তরুণ টঙ্গীর গাজী বাড়ি পুকুরপাড় এলাকার একটি ভবনের তৃতীয় তলায় একা ভাড়া বাসায় থাকতেন।

সোমবার (১৯ মে) ভোররাত ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। ভবনের সিঁড়ির পাশে ৫ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের ফ্ল্যাটের বাসিন্দারা সকালে দরজার ফাঁক দিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পায়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন ক্লু সংগ্রহ করা হয়েছে। দ্রুতই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আ. দৈ. / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝