রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গী রেলওয়ে জংশনে ৭ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ১১:০৮ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৫ ১১:১৯ পিএম  (ভিজিট : ১৯২)
X

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশ থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ সালমা (৩৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।  শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সালমা শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালি ঢালী কান্দি গ্রামের আজিজুল ঢালীর মেয়ে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টঙ্গী জংশনের বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে সালমাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝