ওয়াসার এমডির দায়িত্ব পেলেন ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। আজ রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের অধীনে উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া ডিএসসিসির প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার এমডির দায়িত্বও পালন করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আ.দৈ/আরএস




















