রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরের বিভিন্ন বাজারে ইলিশের আকাল
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ২৩০)
X

ফরিদপুরের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় বড় ইলিশ মাছের আকাল। সাধারণ জনগনের ক্রয়  ক্ষমতার বাহিরে এর দাম। 
ছোট ছোট ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার ওজন হবে ২০০/ ২৫০ গ্রাম ওজন। ছোট ইলিশ মাছ প্রতি কেজি ৭৫০ টাকা থেকে ৮০০শত টাকা দরে। অন‍্য দিকে এক কেজির  যে সকল ইলিশ মাছ পাওয়া যায় তার কেজি প্রতি ১৩ শত টাকা দরে, এক কেজির উপরে যে সকল ইলিশ পাওয়া যায় তার কেজি দুই হাজার টাকা দরে। তবে বড় ইলিশ মাছ পাওয়া খুবই কঠিন।

 ফরিদপুরের টেপাখোলা বাজার ও হাজী শরীয়ত উল্লাহ মাছ ক্রয় করতে আসা আশিক, তৈয়ব, ইমাম, ইলিয়াস,মিলন জানান, বাজারে কোন বড় ধরনের ইলিশ মাছ পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায় তা আমাদের পক্ষে কেনা সম্ভব না, দাম অনেক বেশি। 

তারা আরো জানান,  ফরিদপুরের কয়েক জন মহাজনেরা ইলিশ মাছ বাজার নিয়ন্ত্রণ করে এবং  বাজার সিন্ডিকেট করে ইলিশ মাছের মূল্য বৃদ্ধি করে রেখেছে। আমাদের দাবি প্রশাসনের নিকট ইলিশ মাছের সিন্ডিকেট ভেংঙ্গে দিয়ে ইলিশ মাছে দাম নিয়ন্ত্রণ করার। 

সুধী মহলের দাবি,  সম্প্রতি ভারতে আসন্ন পুজা উপলক্ষে ৩,০০০ মেট্রিকটন ইলিশ রপ্তানীর অনুমোদন পায়। এর পর থেকে কিছু মুনাফালোভী ও দেশদ্রোহী ব্যবসায়ী ( মহাজনেরা) অধিক লাভের আশায় বাজারে অস্থিতিশীল  পরিস্থিতি সৃষ্টি করেছে। এমতাবস্থায় এসব মুনাফালোভীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

আ. দৈ./ কাশেম/  রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝