রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:১৫ পিএম   (ভিজিট : ১৩৩)
X

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ২৯৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) নিজাম কাজী এসিএস সভায় উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। নতুন পর্ষদ দায়িত্ব গ্রহনের পর মাত্র ৮ মাসে সোয়া ৮ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা, সাড়ে ৩ হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং ২ হাজার ৪০০ কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়সহ ব্যাংকের লেনদেনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় ব্যাংক কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বিগত সঙ্কটকালীন সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাশে থেকে আস্থার সাথে ব্যাংকিং কার্যক্রম করায় গ্রাহক ও অন্যান্য অংশীজনের প্রতি কৃতজ্ঞা জানানো হয় এ সভায়।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝