রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের মানুষ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামী করতে নয়: মামুনুল হক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২০৮)
X

বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সালে পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করা হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়। তেমনি ৫ই আগস্ট দেশের মানুষ দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামী করতে নয়। বাংলাদেশ তার স্বাধীনতার স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। কিন্তু কোনো ভিনদেশীদের স্বার্থে এ দেশের মাটি ব্যবহার করতে দেয়া হবেনা।

শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

এ সময় তিনি বলেন, ১৯৭২ এর সংবিধান এর মধ্য দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করে প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। মূলত ৭২ এর চেতনাকে ৭১ এর চেতনার নাম দিয়ে ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। তিনি এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

পাশাপাশি জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা আলেম, ওলামা, ছাত্র-জনতাসহ সকল গুম, খুন ও হত্যাকান্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবেনা বলে জানান। এছাড়াও তিনি বাংলাদেশকে রক্ষায় ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দেয়ার জন্য জাতীয় ঐক্যমতকে রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানান। 

তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের পতাকাতলে এসে আগামী নির্বাচনে একটি ঐতিহাসিক ঐক্য মঞ্চ তৈরি করে সকল আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকতে সকলের প্রতি আহ্বান জানান। 

সভায় জেলা খলাফত মজলিশের সভাপতি মাওলানা আব্দুল আজিজ খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।  

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝