রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে প্রথম দিনেই ২ শতাধিক মামলা
রাধে মল্লিক তপন, সিলেট
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X

সিলেটে শুরু হলো অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অ্যাকশন। আজ প্রথম দিনেই ২শতাধিক অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।

রেজিষ্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক, মোটরসাইকেলসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেট মহানগরীর নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অভিযান শুরু করে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। 
 
সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, আজ সকাল সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অভিযান শুরু করা হয়। নগরীতে অবৈধভাবে যানবাহনের চলাচল বন্ধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়। সড়কে শৃঙ্খলা ফিরাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে । মহানগরের ২৪টি পয়েন্টে এই রুটিন কার্যক্রম চলমান থাকবে বলে জানায় ট্রাফিক বিভাগ। 

আ. দৈ./ কাশেম/  মল্লিক


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝