স্বৈরশাসকের অবসান ঘটেলেও দেশ চক্রান্তর মধ্যে রয়েছে: দুলু
নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘স্বৈরশাসকের অবসান ঘটেছে কিন্তু দেশ এখনো চক্রান্তর মধ্যে রয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবেথ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তেবাড়িয়ায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন।
নাটোরের তেবাড়িয়া হাট চত্ত্বরে বিএনপির নেতা আব্দুল মোতালেব হোসেন দুুলাল বেপারীর স্মরণসভা আয়োজন করে ইউনিয়ন বিএনপি। এসময় দুলু আরো বলেন, ‘দেশের গার্মেন্ট সেক্টর বেতন বৈষ্যমের নামে আন্দোলন করে দেশকে অচল করার অপচেষ্টা করছে। শেখ হাসিনা পাশের দেশে বসে ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত রেখেছে।
বিএনপি নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নিহতের ছেলে বিএনপি নেতা ফয়সাল আলম আবুল প্রমুখ।
আ. দৈ./ কাশেম/ মাসুদ




















