রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৮১)
X

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুহাম্মদ ফোরকান (৫২) নামের এক যুবলীগ লীগ নেতাকে ধরে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয় একদল লোক। এরপর তাঁকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর গুজরা গ্রামের আয়েশাবিবির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাঁকে আটক করে মারধর করেন। এরপর তাঁর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাঁকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে থানা হেফাজতে রাখা হয়। তাঁর বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আ.দৈ/আরএস




 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝