রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে ২নং সুন্দলপুর ইউনিয়নে বিএনপির সাবেক আহবায়ক আলমগীর বেশ জনপ্রিয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:২৪ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ৮:২৯ পিএম  (ভিজিট : ১৭১২)
X

নোয়াখালী জেলা কবিরহাট উপজেলার আওতাধীন ২নং সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. আলমগীর হোসেন বাবুল, সমাজসেবায় আত্মনিয়োগ করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন। এলাকার সর্বত্রই এখন আলোচনা এই  সমাজসেবককে নিয়ে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক মো. আলমগীর হোসেন বাবুল। তিনি গ্রামের মক্তব তথা পাঠশালায় শিক্ষা জীবনে হাতেখড়ি, তারই ধারাবাহিকতায় স্কুল জীবন শেষে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেন বাবুল মানুষ মানুষের জন্য কাজ করেন। তিনি সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকেন। আলমগীর হোসেন বাবুল কালামুন্সি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হাবিবুল্লাহ দরবেশ সাহেব হুজুরের মাদ্রাসার সাধারণ সম্পাদক এবং পশ্চিম সোনাদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কালামুন্সি বাজার অরবিট কিন্ডার গার্ডেন ও জুনিয়র হাই স্কুলের পরিচালনা কমিটির সদস্য। মানুষের সুখে-দুঃখে বিএনপির কর্মীদের পাশে দাঁড়ান। 

এছাড়াও ওই এলাকায় সাধারণ মানুষের দুর্দিনে, নির্যাতিত, নিষ্পেষিতদের কাছে ছুটে যান। মো. আলমগীর হোসেন বাবুল শুধু একজন রাজনীতিবিদ বা সমাজসেবক নয়, একজন সফল ব্যবসায়ী বটে। রাজধানী ঢাকায় অবস্থিত “প্রোবার্টান অ্যাসোসিয়েটস” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তিনি। নিজের প্রচেষ্টায় তিল তিল করে গড়ে তোলা “প্রোবার্টান অ্যাসোসিয়েটস” কোম্পানিটি আজ সাফল্যের দ্বারপ্রান্তে নিতে সক্ষম হয়েছেন।

এই সমাজসেবক ছেলেবেলা থেকেই ছিলেন পরোপকারী। প্রতিবেশীর দুঃখ-দুর্দশা দেখে তার মন কেঁদে উঠত। তিনি সবসময় ভাবতেন প্রতিবেশী অসহায় মানুষদের নিয়ে। নিজের খাবার একজন ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়ে তিনি তৃপ্তি পেতেন। মো. আলমগীর হোসেন বাবুল লেখাপড়া শেষ করে ব্যবসায় জড়িয়ে পড়ার পর তিনি সংকল্প করেন সাধারণ মানুষের সেবা করার। তাই ব্যবসায়ের লাভের টাকার একাংশ রাখেন সাধারণ মানুষের সেবায় বিলিয়ে দেওয়ার জন্য।

এই সমাজসেবক নিজ এলাকার মানুষের যেকোনো সমস্যা সামনে পড়লে তা তিনি তার সামর্থ্য অনুযায়ী শতভাগ সমাধানের চেষ্টা করেন। এছাড়াও তিনি এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই কিনে দেওয়া, লেখাপড়ার খরচ দেওয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

মো. আলমগীর হোসেন বাবুল অত্যন্ত বিনয়ী সমাজসেবক ও মানবিক মানুষ। তিনি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণের একজন অন্যতম সংগঠক ও মানবিক নেতা।

এ ব্যাপারে এই সমাজসেবক মো. আলমগীর হোসেন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন — মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) — আমরা তাকে মানি, অথচ তার পথকে অনুসরণ করি না। আমাদের নবীও আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়ে বেড়াতেন। আমি তার অনুসারী হয়ে কেন মানুষের সেবায় এগিয়ে আসব না?

আমি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তাই মহান আল্লাহ আজ যেটা আমাকে দিচ্ছেন তাহা আমার একার নয়। আমার প্রতিবেশী ও এলাকার মানুষও তার দাবিদার। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে টাকা লাভ হয় তার একাংশ টাকা গরিব-দুঃখী এবং অসহায় মানুষের সেবায় ও আমার নিজ এলাকা ২নং সুন্দলপুর ইউনিয়নের উন্নয়নে ব্যয় করে আসছি। সকলে আমার জন্য দোয়া করবেন, এই মানব কল্যাণের সেবামূলক কাজ যেন সবসময় করতে পারি এবং ২নং সুন্দলপুর ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করতে পারি। আমার দ্বারা যদি অন্যের কোনো উপকার হয় বা আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি, তাহাই হবে আমার পরোপারের পাওয়া।

আ. দৈ./কাশেম/ জাহাঙ্গীর



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝