রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর ৩৩টি খাল রক্ষনাবেক্ষন ও সবুজায়ন করা হবে: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:৩৭ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৫ ৮:৪১ পিএম  (ভিজিট : ১৪৪)
X

ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধে খাল ও লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আগামী জুনের শুরুতেই কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে।

 আজ বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার শহরের খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রমের সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকরা প্রতিবেদন প্রদান ও কর্মপরিকল্পনা অনুযায়ী খালের এলাকা নির্ধারণী সভায় এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষনাবেক্ষনের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সাথে একত্রে কাজ করবে। 

সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সেচ্ছাসেবকগণ সরজমিন পরিদর্শনকালে খালসমূহের বিদ্যমান অবস্থার বিবরণ সভাকে অবহিত করে এবং সমাধানে করণীয় কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। বিষয়গুলো খুবদ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক। 

কর্ম পরিকল্পনা অনুযায়ী রামপুরা খাল নিয়ে কাজ করবে গ্রীন ভয়েস, আব্দুল্লাহপুর খাল নিয়ে কাজ করবে ওএবি ফাউন্ডেশন (আরএসডিবি) এইরূপ ৩৩টি খালের নির্দিষ্ট স্থানকে নিজেদের কর্মক্ষেত্র হিসেবে ব্রাইটার্স, হিউম্যান সেফটি ফাউন্ডেশন, ইয়াং ক্লাইমেট এ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান), স্মৃতি সরকার, দক্ষিণখান ওয়েলফেয়ার সোসাইটি, ইয়ুথ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং আলোকিত করি আমরা নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বন্টন করেন। 

এ বিষয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সাথে আগামী সপ্তাহে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষরিত হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক।   

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, নগর পরিকল্পনাবিদ সানজিদা হক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝