রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কৃষি ব্যাংকের রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন সাদ্দাম
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ২৯৭)
X

বাংলাদেশ কৃষি ব্যাংক “রেমিট্যান্স উৎসব ২০২৫” উপলক্ষ্যে গত ১ মার্চ হতে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রায় ১৮ লক্ষ রেমিট্যান্স গ্রাহক এর মধ্যে লটারির মাধ্যমে ৩১ টি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে মেগা পুরস্কার মোটরসাইকেল পেলেন ব্রাহ্মণবাড়িয়ার বাইশমৌজা বাজার শাখার রেমিট্যান্স গ্রাহক সাদ্দাম হোসেন। 

গত ১৪ মে ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি  ব্যাংক এর বাইশমৌজা বাজার শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাদ্দাম হোসেনের হাতে মেগা পুরস্কার মোটর সাইকেল তুলে দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। 

এসময় আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিটান্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাঃ আতিকুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যাবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান, জনসংযোগ ও প্রটোকল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাইশমৌজা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মহসিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝