রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সোনালী ব্যাংকে প্রধান কার্যালয়ে ৫টি নতুন বিভাগ চালু
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ১৮৩)
X

নতুন কর্পোরেট গ্রাহক ও বৃহদাংক ঋণগ্রহীতার সংখ্যা বৃদ্ধি, সেবার মান উন্নতকরণ, খেলাপী ঋণ বৃদ্ধি রোধ কল্পে সময়োপযোগী ঋণ নীতিমালা ও নিয়মাচার পর্যালোচনা পূর্বক ক্রেডিট পলিসি প্রণয়ন, অফশোর ব্যাংকিং যুগোপযোগী করা ও সম্পদের উত্তম ব্যবস্থাপনা করা ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচানা করার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এর আরো পাঁচটি নতুন ডিভিশন উদ্বোধন করা হয়েছে। 

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পাঁচটি বিভাগ উদ্বোধন করেন। 

ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো: শওকত আলী খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন খোলা ডিভিশনগুলো হলো- কর্পোরেট সার্ভিসেস ডিভিশন, ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন (মিড অফিস), ক্রেডিট এডমিনিস্ট্রেশন ডিভিশন, অফশোর ব্যাংকিং ডিভিশন এবং এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝