রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘বড় সুখবর’ দিলেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:০৭ পিএম   (ভিজিট : ২৪৩)
X

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন। সেখানে শ্রমবাজার নিয়ে আলোচনা করছেন এবং দেশটির সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের নিয়োগের ব্যাপারে আলোচনায় বড় অগ্রগতির কথাও তিনি জানিয়েছেন।   

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল জানান, তিনি গত পরশু মালয়েশিয়ায় গিয়েছেন। সেখানে ইতোমধ্যে তিনজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠকের অগ্রগতি জানাতে তিনি ভিডিও বার্তা দিচ্ছেন।

উপদেষ্টা বলেন, প্রথম খবর হলো, আপনার জানেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত বছর বাংলাদেশে গিয়েছিলেন। তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বন্ধু। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা শেষ মুহূর্তে মালয়েশিয়ায় আসতে পারেননি, তাদের সুযোগ দেবেন। এটার ভিত্তিতে অনেক আলোচনা হয়েছে। তারা সাত হাজার ৯২৬ জনের তালিকা করেছে। অল্প সময়ের মধ্যে তাদের সুযোগ দেওয়া হবে।

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙার দাবি, উন্মুক্ত নিয়োগের আহ্বান আসিফ নজরুল বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে, ভবিষ্যৎ কর্মসংস্থান। আমরা জেনেছি, মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ লোক নেবে। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের। তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আরেকটি বিষয় হলো, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল ভিসা পায়। এটা নিয়ে কথা হয়েছে। তিনি (মন্ত্রী) শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

আসিফ নজরুল বলেন, আমি বলেছি, মালয়েশিয়ায় যারা অবৈধ হয়েছেন, তাদের বৈধ করতে। তারা বলেছেন, যাদের ভিসা শেষ তাদের ক্ষেত্রে হয়ত সম্ভব হবে না। কিন্তু আমি বলেছি, অনেক সময় মালিকের গাফিলতির কারণেও এটা হয়ে থাকে। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি জানান, মালয়েশিয়া শ্রমবাজারে সিকিউরিটি, নার্সসহ আরও কিছু ক্ষেত্রে জনবল নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগ্রহও দেখিয়েছেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বন্ধুত্বের কারনে সম্ভব হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনার ভালো বন্ধু। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা তার নির্দেশনা মতো কাজ করছি।






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝