বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ডাচ্-বাংলা ব্যাংকের বন্ডের টাকা উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৬:৩৭ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৫ ৬:৪৯ পিএম  (ভিজিট : ১৪৭)
X

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ইস্যুকৃত ১২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ক্লোজ করেছে। এটি বাংলাদেশের বেসরকারি খাতে ইস্যুকৃত সর্ববৃহৎ ক্যাপিটাল বন্ড, যা দেশের আর্থিক খাতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মূলধন উত্তোলন কার্যক্রমের এই সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করেছে, ফলে ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়িক সক্ষমতা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা আরও সম্প্রসারিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) শাহিদুর রহমান খান, ব্যাংকের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝