রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তাজমিন, রিনি
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৪:৩৪ পিএম  আপডেট: ১৪.০৫.২০২৫ ৪:৩৭ পিএম  (ভিজিট : ১৮৮)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমানকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুমতাহিনা রিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (১৪ মে) সকাল ১০ টায় খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ অধ্যাপক মো.আশেক রায়হান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন।

নবনির্বাচিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাদিয়া ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাবরিনা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষোর মোছাঃ শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের কাজী ফাতেহা আসমিয়া আর্দি, বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের নাহিদা সুলতানা উর্মি। 

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের তাহিরা আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের রুনা লায়লা এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের রিয়া আক্তার রুমা।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন, আমি সবার কাছে দোয়া চাই। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মেয়েরা যেন দেশ সেরা বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে এবং খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি যেন আরো খ্যাতি ও সুনাম অর্জন করতে পারে সেই কামনা করি।

সভাপতি তাজমিন রহমান বলেন, ডিবেটের সাথে পথচলা শুরু হয় ২০১৩ থেকে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে নিংড়ে দেয়ার চেষ্টা করবো। এছাড়া আর্থিক সমস্যা দূরীকরণে এলামনাইদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হবে, সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে এবং শিক্ষার্থীদের বই বিমুখতা বন্ধ করতে ক্যাম্পাসে বই বিতরণ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিতার্কিক তৈরি করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝