রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অভিযান
১৮ কোটি টাকার অবৈধ জাল-মাছ-নৌকাসহ জেলে আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯:৩৬ পিএম   (ভিজিট : ২২৫)
X

১৮ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই মালামাল আটক করে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে নৌযান কর্তৃক সব প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে নিয়োজিত রয়েছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালনা করছে বিশেষ অভিযান। সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মাছ ধরার নৌকা আটক করে। আটক নৌকাগুলো থেকে ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটক জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। 

প্রসঙ্গত, চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝