রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুলি করে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

কক্সবাজারের টেকনাফে নাফ নদে গুলি করে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১২ মে) দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে।বাংলাদেশি ৩ জেলে হলেন, সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ  হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।

স্থানীয় জেলে মহিউদ্দিন বলেন, নৌকায় করে বাংলাদেশি তিন জেলে নাফ নদে যান। এ সময় দুপুরে হঠাৎ করে মিয়ানমার সীমানা থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যায়। এ ঘটনায় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসে।

এ বিষয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একই দিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে দুঃচিন্তা বাড়ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝