রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ. লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় ইসলামী বিশ. মহাসড়ক অবরোধ
সাকিব আসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়:
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:১৬ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৫ ৭:২৮ পিএম  (ভিজিট : ১৭৫)
X

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।  শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে  বিশ্ববিদ্যালয়ের বটতলা জড়ো হন। ওখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘রক্তের ওপর দাঁড়িয়ে আজ যে ইন্টেরিম গভর্মেন্ট বলেছে জাতিসংঘের রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা তো এই বাঙলায় জাতিসংঘের সাথে পরামর্শ করে তো আওয়ামী লীগকে ভারতে পালাতে বাধ্য করিনি। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেন এত অজুহাত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলে দিতে চাই- আপনারা দ্রুত আওয়ামী দোসরদের বিচার করুন। নইলে শিক্ষার্থীরাই বিচার করতে বাধ্য হবেন।’

ইবি শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া বলেন, ‘আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। দ্রুত হত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করার পাশাপাশি জুলাই বিপ্লবের সনদ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।’ 

খেলাফতে ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদ বলেন, ‘ছাত্ররা আন্দোলন শুরু করেছে। এর শেষ নাই। আপনারা যদি আমাদেরকে দুর্বল মনে করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে প্রতিহত করতে প্রস্তুত আছি।’

ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘ইন্টেরিমের যেমন স্বদিচ্ছার অভাব আছে। ঠিক তেমনি কিছু দলেরও রয়েছে। তবে ইন্টেরিমের বৈধ কোথায় বলে কেউ কেউ প্রশ্ন তোলে; তাদেরকে বলে দিতে চাই- ১৬ শ শহিদদের রক্তই ইন্টেরিমের বৈধতা। জুলাই বিপ্লবীরা থেমে নেই, তাদের দাবি আদায় করেই ছাড়বে। আওয়ী লীগ যতক্ষণ না নিষিদ্ধ হচ্ছে  আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝