রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপি মামুনুর রশীদ- স্ত্রীর অবৈধ সম্পদ, দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৫ ৭:৫৭ পিএম  (ভিজিট : ১৭০)
X

আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ (কিরণ) ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৮ মে) দুদকের পক্ষ থেকে  ফৌদারি  অপরাধের পাশাপাশি দুদক আইনের সংশ্লিষ্ট সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ (কিরণ) ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়। গণমাধ্যমকে  এই তথ্য জানান রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪৯ কোটি ৫৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার নামে ও তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২১১ কোটি ৫৬ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, মামুনুর রশীদের স্ত্রী জেসমিন আক্তার স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় এক কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝