বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলায় এনআরবিসি ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৮৪০)
X

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক।  
আজ বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত চার দিনব্যাপী মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।  এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তাফা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেলায় এনআরবিসি ব্যাংকের স্টলটি আগামী ১১ মে রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এনআরবিসি ব্যাংকের স্টলে নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা, নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানানো এবং উদ্যোক্তা হতে ঋণসহ প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া এনআরবিসি ব্যাংকের স্টলে এনআরবিসি ব্যাংকের ঋণ সহায়তায়  গড়ে ওঠা দুজন নারী উদ্যোক্তার উৎপাদনকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে। 

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝