রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষীসহ ৪০ জনকে ফেরত পাঠালো বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ২৬৮)
X

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও  সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৪০ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৬ জন মাদক পাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি। বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমার এয়ারলাইন্সের একটি বিমানে তাদের ফেরত পাঠানো হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে গত ৯ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পালিয়ে আসা ৩৪ সেনা ও বিজিপি সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং তারপর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে ছিলেন। মিয়ানমার সরকার তাদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হলো। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিজিবি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কাস্টমস ও অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। প্রত্যাবাসনের সময় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসের কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে গত বছর চার দফায় মোট ৮৭৫ জন মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের সমুদ্রপথে মিয়ানমারে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।

আ.দৈ/আরএস



 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝