সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে
গাজীপুরে হামলায় এনসিপির হাসনাত আব্দুল্লাহর আহত
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ১০:৫৯ পিএম   (ভিজিট : ১৯০)
X

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর একদল দুর্বৃত্ত হাসনাতের গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০–১২টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আহত হন। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন বলে জানিয়েছেন আদীব।

আজ সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ লেখেন, "গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসুন, প্লিজ।"

এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০–১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, হাসনাতকে নিরাপত্তা দিন।” হামলার পেছনে কে বা কারা জড়িত এবং এ ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝