রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানবতার সেবাসহ শিক্ষা ক্ষেত্রেও আলো ছড়াচ্ছে মো. হারুন-অর-রশিদ
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ৪৫১)
X

নেক্সাস ট্রেডার্স লিমিটেডের সিইও এবং বিশিষ্ট  সমাজসেবক শিক্ষা অনুরাগী চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মো: হারুন-অর-রশিদ মানবতার সেবাসহ শিক্ষা ক্ষেত্রেও আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত।

অসহায় দুস্থ মানুষের সেবা সহ যখননি কোনো মানুষ বিপদে পড়েন তখনই সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাড়ান তিনি। 

ইঞ্জিনিয়ার হারুন -অর- রশিদ  চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসা ও ৬৩ নং চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত চার বছর যাবত। প্রতিষ্ঠান দুটোর সভাপতি হওয়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে নানাবিধ কাজ করে যাচ্ছেন।

তিনি চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায়  ইতিপূর্বে ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ, বৈদ্যুতিক পাখা, কম্পিউটার সহ নানা ধরনের শিক্ষা উপকরণ এ যাবতকাল উপহার দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর ৩৫ জন ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের মাঝে নিজ অর্থায়নে গাইড বই বিতরণ করেন তিনি। 

আজ ৪ মে ( রবিবার) ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুমে প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা মো: নুরুল ইসামের উপস্থাপনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইড বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন ইন্জিনিয়ার মো: হারুন-অর-রশিদ । 

এসময় উপস্থিত ছিলেন,  চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসা শিক্ষক মন্ডলীসহ সানাউল হাসান অপু, রাজাপুর উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: নাসিম সোহেল প্রমুখ। 

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝