রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গন্তব্যে ফিরছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩১ এএম   (ভিজিট : ১৯৮)
X

প্রায় ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার কিছু পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো। 

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই। 

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বর্তমানে গাড়িগুলো মাচালং বাজারে বিরতিতে আছে। একটু পর সেখান থেকে খাগড়াছড়ি চলে আসবে। আশা করছি সব গাড়ি নিরাপদে পৌঁছে যাবে। 

উল্লেখ্য, বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝