বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকা জরিমানা,২৩ টি বৈদ্যুতিক মিটার জব্দ
মো.পুরে চন্দ্রিমা মডেল টাউন ও সাভারের রাজাসনে রাজউকের মোবাইল কোর্ট
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১:১২ পিএম  আপডেট: ০১.০৫.২০২৫ ১:১৭ পিএম  (ভিজিট : ১৬৩)
X

রাজউকের জোন ৫ ও জোন ৩ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও ২৩ টি মিটার জব্দ করা হয়।

গতকাল (৩০ এপ্রিল) বুধবার, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকার  এর নেতৃত্বে রাজউক এর জোন ৫/১ এর আওতাধীন মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় সর্বমোট ১৬ টি নির্মাণাধীন  ও ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১৫ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। 

এছাড়াও  রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন পরিচালক (জোন ৫) মোঃ হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার জনাব মোঃ হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন এর নেতৃত্বে রাজউকের জোন ৩/৩ এর আওতাধীন রাজাশন, সাভার এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ৫ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৮ টি মিটার জব্দ করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। 

এসময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আ. দৈ. /কাশেম
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝