সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
২৫০ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৪৩ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৫ ৭:৪৯ পিএম  (ভিজিট : ১৯৩)
X

দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বৃত্তিপ্রাপ্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীবৃন্দ বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারী মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত। 

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২৫ জন ছাত্র এবং ১২৫ জন ছাত্রী রয়েছেন। চার বছরে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে তাদের কোর্স সম্পন্ন করতে সর্বমোট ৩,১৭,৫০,০০০.০০ (তিন কোটি সতের লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বৃত্তি প্রদান করা হবে। ৩০ এপ্রিল ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়। ৫০ (পঞ্চাশ) জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী স্বশরীরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। 

বৃত্তিপ্রাপ্ত অবশিষ্ট ২০০ জন ছাত্র-ছাত্রীর বৃত্তির অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মোসলেহ্ উদ্দীন আহমেদ। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, মো: আব্দুল বারেক, আব্দুল হালিম,  আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মোস্তফা হোসেন, ব্যাংকের কোম্পানি সচিব মো: আবুল বাশার এবং ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। অদূর ভবিষ্যতেও মেধাবীদের সহযোগিতার ক্ষেত্রে আমাদের সাহায্যের হাত সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ্। 

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মতো মেধাবীরাই একদিন সমাজকে পরিবর্তন করবে। সমাজের সবার জন্য ন্যায্য ও মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া মেধাবীদেরকে সৎকর্মের মাধ্যমে তাদের জীবন গড়ে তোলার পাশাপাশি আলোকিত মানুষ হওয়ার পরামর্শ প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ।

ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান বলেন, দেশের অসচ্ছল পরিবারের এ সকল কৃতি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের ভাগ্যোন্নয়নের সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যবসার পাশাপাশি সমাজের সার্বিক ক্ষেত্রে সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক এই বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তার স্বীকৃতি হিসেবে ব্যাংকের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান। আমরা চাই ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশুনায় গভীর মনোনিবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝