রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুপারহিট ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’, দেখা যাবে বাংলা ডাব ভার্সন টফিতে
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বাংলাদেশের কে-ড্রামা ভক্তদের অপেক্ষার পালা শেষ; আগামী ১ মে ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ - এর বাংলা ডাব ভার্সন প্রিমিয়ার হবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে।

‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সর্বকালের অন্যতম আইকনিক কোরিয়ান ড্রামা হিসেবে সমাদৃত। এই ড্রামার আইএমডিবি রেটিং ৮.২। প্রথমবারের মতো দর্শকরা বাংলায় এই জনপ্রিয় ড্রামাটি উপভোগ করতে পারবেন। বাংলা ডাবে কণ্ঠ দিয়েছেন মিথিলা, ইরফান সাজ্জাদ এবং এবিএম সুমনের মতো জনপ্রিয় বাংলাদেশি সেলিব্রিটি; যা এই ড্রামা দেখার অভিজ্ঞতাকে করে তুলবে আরও উপভোগ্য।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “দর্শকদের পছন্দ বিবেচনায় নিয়ে আমরা টফি’র কনটেন্ট বাছাই করে থাকি। বাংলাদেশে কে-ড্রামা ভক্তদের সংখ্যা ক্রমশ বাড়ছে; এটি বাংলা ডাবিং করা আন্তর্জাতিক কন্টেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। আমরা প্রতিনিয়ত কোরিয়ান ড্রামা লাইব্রেরিতে নতুন কনটেন্ট যোগ করছি; আমরা স্থানীয় দর্শকদের জন্য বিশ্বমানের বিনোদনকে আরও সহজলভ্য এবং উপভোগ্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

টফিতে সহজ সাবস্ক্রিপশনের মাধ্যমে দর্শকরা ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ সহ হাজার হাজার দেশি ও আন্তর্জাতিক সিনেমা এবং সিরিজ উপভোগ করতে পারবেন। ২ হাজারেরও বেশি কনটেন্টের বিশাল সমাহার রয়েছে টফিতে; ফলে, মানসম্পন্ন বিনোদন খুঁজছেন এমন দর্শকদের জন্য টফি নিঃসন্দেহে সেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে এখন নিজের মাতৃভাষায় আরও বেশি কনটেন্ট দেখার সুযোগ তৈরি হচ্ছে।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝