রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে অধ্যাপক মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:১৮ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৫ ২:২১ পিএম  (ভিজিট : ১৩৯)
X

গাজীপুরের মাটি ও মানুষের অকৃত্রিম নেতা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মসূচীর প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর সদর মেট্রো যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন।

কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি রক্তদানের মাধ্যমে মানবিক সহায়তার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, "অধ্যাপক এম এ মান্নান শুধু গাজীপুরের নয়, গোটা দেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণার উৎস। তার দেখানো পথ অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।"

সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান রাজু বলেন, "অধ্যাপক মান্নান  আজীবন গাজীপুরবাসীর উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা তার আদর্শকে ধারণ করে জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।"

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মান্নানের জীবনাদর্শ, দেশপ্রেম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝