রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে পুলিশের করা মামলা থেকে বিএনপির ৩১ নেতাকর্মী খালাস
রাধে মল্লিক তপন, সিলেট
প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ১১৩)
X

৯ বছর আগে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালে দায়ের করা একটি   একটি মামলা থেকে বিএনপির ৩১ নেতাকর্মী খালাস পেয়েছেন। আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বিচারক মো. সুমন ভুইয়া এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী আবদুল মুকিত বিএনপির ৩১ নেতাকর্মীর খালাস পাওয়ার তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেটের কোতোয়ালি মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৩১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছিল।

খালাস পাওয়া নেতাদের মধ্যে হলো কেন্দ্রীয় নেতা, বিএনপির সাবেক সহ–স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সামছুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক রেজাউল কারিম উল্লেখযোগ্য।

বিএনপির খালাস পাওয়া নেতারা বলেন, পুলিশের দায়ের করা এই মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছর আমাদের হয়রানির করা হয়েছে। এই মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় এখন স্বস্তি বোধ করছেন। বিচার বিভাগ যেন নিরপেক্ষ হয় আর কোনো মানুষ যাতে বিনা দোষে কারাভোগ না করে।

আ. দৈ./ কাশেম/ মল্লিক


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝