রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের মতো ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক, স্বৈরাচারের পতন ঘটে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:০২ পিএম   (ভিজিট : ২১৭)
X

তরুণ প্রজন্মকে দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেবল নিজের জন্য নয়, দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে তিনি এ কথা বলেন। 

আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনা ঘটে বলেই অত্যাচারী শাসক ও স্বৈরাচারের পতন ঘটে। এভাবেই নতুন রাষ্ট্রের জন্ম হয়। তাই তরুণদের কেবল নিজেদের জন্য নয়, দেশের জন্যও কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, পড়াশোনার জন্য বিদেশে গেলেও শেষ পর্যন্ত জন্মভূমিতে ফিরে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বনজ সম্পদ উন্নয়নের মাধ্যমে বাসোপযোগী টেকসই পরিবেশ নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি ইকোফেমিনিজম দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃতি রক্ষা ও নারী মুক্তি এই দুটি সংগ্রাম একে অপরের পরিপূরক।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, অধিকারবিবর্জিত প্রজা থেকে অধিকারসমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে তরুণদের অবদান অনস্বীকার্য।

সমাবর্তনের পুরো অনুষ্ঠানে বক্তারা টেকসই, সবুজ ও মানবিক ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝