রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টিসিবি’র সম্মাননা স্মারক পেল রূপালী ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ১৭৪)
X

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে অন্যতম সহায়তাকারী হিসেবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ সরকারি মালিকানাধীন অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক পিএলসিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

গত বুধবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’  শীর্ষক এক অনুষ্ঠানে  এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের কাছ থেকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনউদ্দিন মাসুদ এবং টিসিবি ভবন কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী এবং টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝