রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত করতে প্রাইম ব্যাংক ও বিডিএফডিএস-এর চুক্তি
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৪:৫৪ পিএম   (ভিজিট : ২০১)
X

ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত ও ঝামেলামুক্ত ব্যাংকিং নিশ্চিত কর প্রাইম ব্যাংক পিএলসি. ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএফডিএস)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

এই অংশীদারিত্বের লক্ষ্য হলো দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সারদের জন্য একটি বিশেষায়িত ব্যাংকিং সল্যুশন গড়ে তোলা, যা তাদের সহজ, দ্রুত এবং লাভজনক আর্থিক অভিজ্ঞতা প্রদান করবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিডিএফডিএস-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ মাসুদুল গনি, বিডিএফডিএস-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয় এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক ‘প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ চালু করবে, যেখানে থাকবে ফ্রিল্যান্সারদের জন্য প্রথম বছর ফ্রি ইউএসডি আন্তর্জাতিক ডেবিট কার্ড, অ্যাকাউন্ট পরিচালনার জন্য কোনও মেইনটেনেন্স ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। এছাড়াও এই অ্যাকাউন্টের সাথে আকর্ষণীয় সুদ হার, প্রথম চেকবই ও ডেবিট কার্ড ফ্রি এবং জীবন বীমা কভারেজের সুবিধা থাকবে।

এছাড়াও বিডিএফডিএস-এর সদস্যদের জন্য প্রাইম ব্যাংক নির্ধারিত কিছু শাখায় (যেমন: আইবিবি দিলকুশা, মিরপুর-১, উত্তরা, রাজশাহী, আইবিবি ওআর নিজাম রোড, আগ্রাবাদ এবং সিলেট ব্রাঞ্চ) বিশেষ সার্ভিস ডেস্ক স্থাপন করবে, যা সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা নিশ্চিত করবে।

এছাড়াও প্রাইম ব্যাংকের কন্টাক্ট সেন্টারে বিডিএফডিএস সদস্যদের জন্য একটি নির্ধারিত আইভিআর লাইন চালু করা হয়েছে, যা ব্যাংকিং ও সেবার বিষয়ে যেকোনো তথ্য বা জিজ্ঞাসা দ্রুত সমাধানে সহায়তা করবে।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝