রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২ লাখ টাকা জরিমানা, ১০ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,১৬ টি মিটার জব্দ|
ধানমন্ডি, কলাবাগানও নারায়ণগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:৫৪ পিএম  আপডেট: ২২.০৪.২০২৫ ৮:৫৬ পিএম  (ভিজিট : ১৯০)
X

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাজউকের জোন ৫ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট ২ লাখ টাকা জরিমানা ও  ১০ টি  ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও সর্বমোট ১৬ টি মিটার জব্দ করা হয়।

রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাহমিনা  পারভীন এর নেতৃত্বে রাজউক এর জোন ৫/২ এর আওতাধীন উত্তর ধানমন্ডি রোড, কলাবাগান  এলাকায় সর্বমোট  ৫ টি নির্মানাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে  ৫ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫ টি মিটার জব্দ করা হয়। এসময় রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়। 
মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার জনাব মোঃ কাওছার আহমেদ ও জনাব আব্দুল্লাহ আল নোমান, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শীলাব্রত কর্মকার এর নেতৃত্বে রাজউক এর জোন ৮/১ এর আওতাধীন নারায়নগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট  ৮ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে  ৫ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ১১ টি মিটার জব্দ করা হয় এবং রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ৮/১ এর অথরাইজড অফিসার (পদ শূন্যকালীন প্রতিকল্প কর্মকর্তা) জনাব এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার জনাব আবু সাদাত মোঃ সায়েম, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকসহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।  

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝