রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ দিনে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লব হয় না: রুমিন ফারহানা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ৪২০)
X

‘কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন কিংবা এক মাসে হয় না। বছরের পর বছর যুগের পর যুগ সময় লাগে মানুষের আত্মত্যাগ, মানুষের লড়াই, মানুষের রক্ত ভেসে যায় সেই সংগ্রাম আর বিপ্লবের পেছনে।’  

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন।

এসময় রুমিন আরও বলেন, ‘কেউ যদি মনে করেন অল্প কয়েক দিনের আন্দোলনে হাসিনাকে দেশ ছাড়া করেছেন। তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা পালিয়ে গেছে।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে যত পাপ করেছে তার বিচার আগামী ১০০ বছর চলতেই থাকবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়ে নাই, সুতরাং আগামীতেও এক চুল মাটি ছাড়া হবে না।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝