রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দুদকের অভিযান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:২৮ এএম  আপডেট: ২২.০৪.২০২৫ ৯:৩৫ এএম  (ভিজিট : ৩৫৬)
X

রাজধানীর নউপকণ্ঠে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে ওএমএস -এর চাল বিক্রয়, ফেয়ার প্রাইজ নির্ধারণ, খাদ্য শস্য সংগ্রহ ও বিভিন্ন প্রকল্পের অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে  অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন, (দুদক)। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগ।

সেগুনবাগিচাস্থ দুদকের জেলা কার্যালয়, ঢাকা-২  থেকে  ২১ এপ্রিল (সোমবার) এনফোর্সমেন্ট  টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।  অভিযান পরিচালনাকালে কেরানীগঞ্জের কোনাখোলা খাদ্য গুদাম সরেজমিনে পরিদর্শন করা হয়। প্রাথমিক পর্যালোচনায় গুদাম থেকে ডিলারদের চাল সরবরাহে অনিয়ম টিমের নিকট পরিলক্ষিত হয়। পরবর্তীতে উক্ত অফিস হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র সার্বিক পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝