রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামরিতে দুদকের ১৭২ তম গণশুনানি অনুষ্ঠান
প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে : দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ২০.০৪.২০২৫ ৮:০১ পিএম  (ভিজিট : ২৩০)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সারাদেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের আরো আন্তরিক হতে হবে। সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি প্রকল্পের কাজে ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধের স্বার্থে সেবাগ্রহীতাদের চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

 আজ রোববার (২০ এপ্রিল) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে দুদকের ১৭২ তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। ‘নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুদকের সমন্বিত রংপুর জেলা আয়োজিত এবং নীলফামরী জেলা প্রশাসনের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

দুদকের দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠানের বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান। 

অনুষ্ঠানের শুরুতেই গত বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণআন্দোলন ২০২৪ এর শহীদ, ১৯৫২ এর ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। সংক্ষিপ্ত আলোচনা সভার পরেই শুরু হয় অভিযোগকারীদের সরাসরি গণশুনানি গ্রহণ। নীলফামারীতে অনুষ্ঠিত  আজ এই গণশুনানিতে ৩১টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৮১ টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুদক তপশীলভুক্ত ৫টি অভিযোগ অনুসন্ধানের গ্রহণ করা হয় এবং ৫৭টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান করে দেয়া হয়। গণশুনানীতে ২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা  কর্তৃপক্ষের ওপর কমিশন চরম অসন্তোষ প্রকাশ করে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সাথে২৫০ শয্যাবিশিষ্ট নীলফামারী জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়।

শুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহীতারা সেবা গ্রহণের ক্ষেত্রে যে সমস্ত হয়রানির শিকার হন, তারা সেগুলো গণশুনানিতে উপস্থাপন করেন। সরকারি দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সেবা প্রদানকারীাদের মুখোমুখি হয়ে দুদকের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। গণশুনানিতে উত্থাপিত সমস্ত অভিযোগের অনেকগুলোকেই আমলে নিয়ে সেবাদা প্রদানকারীদের দ্রুত সমাধানের নির্দেশ দেয়া হয়। সাংবাদিকদের এই তথ্য জানান, দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝