রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ১৬৩)
X

যথা সময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে বলে মন্তন্য করেছেন লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপিতে গণযোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

কর্নেল অলি বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তবতীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না।

গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তবর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে কর্নেল অলি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। 

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা। 

এ সময় দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। 

আর এলডিপিতে যুক্ত হয়ে ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে  তিনি কাজ করবেন। শোষণহীন সুন্দর বাংলাদেশে গড়ার কথা দেন তিনি।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝