রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ২৩৭)
X

রাজধানীর মগবাজার রেললাইনে একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামে একজনের শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল। রেললাইনে ওঠার সঙ্গে সঙ্গেই বাসটি আকস্মিকভাবে আটকে যায়। চালক বেশ কিছুক্ষণ চেষ্টা করেও বাসটিকে সামনে অথবা পেছনে সরাতে ব্যর্থ হন। ঠিক সেই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন দ্রুতগতিতে আসতে থাকে। কিন্তু বাসটি রেললাইনে আটকে যাওয়ায় গেটকিপার দ্রুত বেরিয়ার নামাতে পারেননি।

ভিডিওতে আরও দেখা যায়, গেটকিপার বাঁশিতে ফুঁ দিয়ে আতঙ্কিত যাত্রীদের সতর্ক করার চেষ্টা করছেন। এ সময় বাসের যাত্রীরা প্রাণভয়ে জানালা দিয়ে দ্রুত নিচে নামতে শুরু করেন এবং অনেকেই নিরাপদে নেমে যান। এরপর চালক কোনোমতে বাসটিকে পেছনের দিকে সরাতে সক্ষম হন। এর কয়েক সেকেন্ড পরই উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট অতিক্রম করে। তবে শেষ পর্যন্ত কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝