রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১৮৯)
X

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় অডিটোরিয়ামে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া-এর সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মোঃ কাউসার-উল-আলম এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী অঞ্চল প্রধান মোহাঃ শফিকুল আলম। দিনব্যাপী এ বিজনেস রিভিউ মিটিংয়ে রাজশাহী অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই সভায় ব্যাংকের গ্রাহকসেবা, ডিপোজিট, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণমূখী সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ম্যানেজারদের পরামর্শ দেন। তিনি শরীয়াহর উদ্দেশ্যের আলোকে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরীকে প্রাধান্য দিয়ে স্থানীয় ডিপোজিট স্থানীয়ভাবে বিনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া তিনি শরীয়াহ পরিপালন, সুশাসন বাস্তবায়ন এবং কর্মকর্তাদের নৈতিকমান, জ্ঞানগত উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝