সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
দুই সন্তানকে বঁটি দিয়ে খুন করেন আলেয়া, তাঁর হাতে আঘাতের চিহ্ন: পুলিশ
টঙ্গী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৪৫)
X

গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বিকেলে ওই শিশুদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, ওই শিশুদের মা আলেয়া বেগম ওরফে সালেহা (৩৬) তাঁর দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আজ রাতে সালেহাকে থানায় ফের জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও জানা গেছে।এর আগে গতকাল টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার রূপবানেরমার টেক এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মালিহা আক্তার (৬) ও আব্দুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর শিশুদের মা-বাবাকে থানায় এনে হত্যার ঘটনার কারণ জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুমান বলেন, শিশুদের মা-বাবাকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ ও ভবনের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে মা আলেয়া বেগমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আজ (শনিবার) বিকেলে আব্দুল বাতেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল রাতেই মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ নূর মোহাম্মদ নাসিরুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, হত্যায় ব্যবহৃত বঁটি জব্দ করা হয়েছে। আলেয়া বেগম নিজ শিশুদের হত্যার দায় স্বীকার করেছেন। শিশুদের হত্যা করতে গিয়ে তিনি হাতে আঘাত পেয়েছেন। তবে কেন তিনি নিজ শিশুদের হত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যাননি। আজ রাতে তাঁকে থানায় ফের জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝