রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ২০১)
X

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াই টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফনদীর ট্রানজিট ঘাট দিয়ে এদের ফেরত আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
৫৫ জন জেলে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে গমন করার পর অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘদিন যাবৎ আরাকান আর্মি কর্তৃক অন্তরীণ রাখা হয়েছিল। ধারণা করা হয় এই সকল জেলেরা নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন অথবা প্রত্যাবর্তনকালে, ভুলবশতঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করার কারণে মিয়ানমারের জলসীমা থেকে নৌকাসহ আটক করে জেলেদেরকে আরাকান আর্মির হেফাজতে রাখা হয়েছিল।

আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজকে সকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝